শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেল সৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টর শুভ উদ্বোধন

reporter / ২৪৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বর্ণিল আয়োজনে  শেখ রাসেল সৃতি সংসদ ব্যাডমিন্টন লীগ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় চাঁদপুর ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, অদ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্যানেল মেয়র হেলাল হোসেন, সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল।  অন্যাননর মধ্যে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জানাযায়  টুর্নামেন্টে   জেলার ৮ টি উপজেলা থেকে  ২ টি করে মোট ১৬ টি টিম অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা থেকে আগত  হাজার হাজার নেতাকর্মীর পদচারনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে উঠে। এতে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চাঁদপুর ৩ আসনের এমপি শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।


এই বিভাগের আরও খবর