শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

ঢাকায় মহা-সমাবেশ সফলকল্পে চাঁদপুরে ইসলামি ফ্রন্ট মতবিনিময় সভা

reporter / ৪৭৪ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ সুন্নি মতাদর্শ ভিক্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এ শ্লোগানে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আয়োজনে আগামী ৭ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফলকল্পে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শনিবার সকালে চাঁদপুর শহরের বিপনী বাগস্থ পার্টি হাউসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা আব্দুস সামাদ। উদ্বোধকের বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু ছুফিয়ান খান আল কাদেরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ।
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, প্রচার সচিব মো. আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা আব্দুস সামাদ বলেন, আগামী ৭ জানুয়ারি শনিবার ঢাকায় সমাবেশ হবে সুফিবাদী শান্তিপ্রিয় জনতার সমাবেশ। এমন ইতিহাসের সাক্ষি হবার জন্য ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারির সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির ও সদস্য মাওলানা আব্দুর রহিমের যৌথ পরিচালায় ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ, পীরজাদা নূর মোহাম্মদ আরেফিন, নুরুল আলম খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দীন, অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদেরী, আলমগীর শাহ আল কাদেরীসহ বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চাঁদপুর জেলা শাখা ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর