শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

reporter / ১৬৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. ফরিদুল ইসলাম প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্য সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ৮ জুলাই ২০২৬ তারিখের ফলাফলে তাঁকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত করা হয়।

এরপর ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়।

হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের বাসিন্দা মো. ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম এবং পরবর্তীতে ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মক্ষেত্রে তাঁর এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ের এ সম্মাননা অর্জন করেন।

এদিকে, তাঁর সহধর্মিণী মোছা. কামরুননাহার (মুক্তা) চলতি বছর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। ফলে একই বছরে স্বামী-স্ত্রীর এই সাফল্যে পরিবারে নেমে এসেছে দ্বিগুণ আনন্দ।

পুরস্কার লাভের পর মো. ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং দেশ ও জাতির সেবায় ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই অর্জনে হাজীগঞ্জসহ সমগ্র চাঁদপুর জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরও খবর