নিজস্ব সংবাদদাতাঃ
ইলিশের বাড়ি চাঁদপুর জেলা থেকে নিয়মিত
প্রকাশিত পাঠক প্রিয় পত্রিকা, দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায়, নিজস্ব কার্যালয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম এর সভাপতিত্বে বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ, আইন উপদেষ্টা অ্যাডঃ সেলিম মিয়া, ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান বিশেষ প্রিতিনিধি আনোয়ার হোসেন মানিক, শাহ পরান সৈকত, স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেন পাটওয়ারী , কামরুল হাসান রাব্বি, শাহরাস্তি প্রতিনিধি, রাফিউ হাসান, ও সাখায়াত হোসেন, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, তাওহীদ পাটওয়ারী মনির, কচুয়া উপজেলা প্রতিনিধি বিল্লাল মাসুম, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, জাহিদুল ইসলাম ফাহীম, চাঁদপুর সদর প্রতিনিধি মোঃ মুছা তপাদার প্রমুখ। সভায় দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।