শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নিবন্ধন পরীক্ষা দিয়ে ফেরা হলোনা মসজিদের ইমামের

reporter / ২৬৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছে আব্দুল রহিম নামে এক মসজিদের ইমামের। নিহত ইমাম আ. রহিম (৩২) হাজীগঞ্জের ৯নং গন্তব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতারা হাজী বাড়ি জামে মসজিদ পেশ ইমাম ও খতিব ছিলেন। তার গ্রামের বাড়ী উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইনিয়নের গোবিন্দপুর মুন্সি বাড়ী। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
গত শুক্রবার ঢাকায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর আসেন। পরে চাঁদপুর থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে আসার পথে মহামায়ায় এলাকায় মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে মারত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন।
শনিবার রাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর