শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আনসার বাহিনী … এড. নুরুল আমিন রুহুল এমপি

reporter / ৩০২ ভিউ
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

  মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আনসার বাহিনি। শনিবার (২৮ মে) সকাল এগারোটায়  মতলব দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, আনসার ভিডিপির সদস্যরা পুলিশ বাহিনীর সহায়ক হিসেবে কাজ করে আসছে।শুধু তাই নয়,তারা স্বেচ্ছা সেবার কাজ করে, দেশের সার্বভোমত্য রক্ষায় সহায়ক হিসেবে  কাজ করে, দেশের আইন শৃংখলা রক্ষায় সরকারি আইন শৃংখলা বাহিনীকে সাহায্য করা  এবং সামাজিক উন্নয়নে কাজ গুলো প্রতিটি মানুষের মাঝে সেবা পৌছে দেয়া।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া , বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব উল মওলা।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক নুরুল ইসলাম কাউসার।সমাবেশে দুই শতাধিক আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে প্রতিজনকে ৪৫০ টাকা করে বিতরণ করা হয়। এছাড়া আনসার সদস্যদের বিভিন্ন কর্মকান্ডে ভুমিকার জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি বাই সাইকেল  দ্বিতীয় পুরস্কার একটি সেলাই মেশিন এবং ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর