শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে

reporter / ২১৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ডিজিটাল বাংলাদেশ গড়েছি, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বো
——মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বলেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামী নির্বাচনের মেনিফেস্টোতে থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার। পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে একশ সেতু উদ্বোধন করেছি। ট্যানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, জাতির সাখে ছলচাতুরি করে বিএনপি।
তিনি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতলব উত্তরে মোহনপুরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন কর্মীদের নেতা। বিশ্বস্ত ও ত্যাগী কর্মীদের যে তিনি সম্মান দেন তার জ্বলন্ত প্রমাণ আমি। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে আমার এই জায়গায় আসার পেছনে সকলেরই অনেক অবদান রয়েছে।
মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বলেন, মতলব তথা চাঁদপুর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা দুর্দিনে দলের জন্য এবং আমার পরিবারের জন্য কাজ করেছেন, আমি তাদের কথা ভুলি নাই, ভুলবো না। সবসময়ই আমি তাদের মনে রাখবো। এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মতলবাসীর কাছে দোয়া চান।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার টুল প্লাজায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার গাড়িবহর পৌঁছে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ, প্রিয় নেতাকে একনজর সামনে থেকে দেখার জন্য, বরণ করে নেয়ার জন্য। তারা ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন প্রাণপ্রিয় নেতা ও তার সফরসঙ্গীদের। এসময় তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সর্বসাধারণকে শুভেচ্ছা জানান এবং কুশলবিনিময় করেন। প্রাণপ্রিয় নেতার আগমন উপলক্ষে আজ দুপুর ১২টা থেকেই মতলবের ছেংগারচর পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা ব্যান্ড পার্টি, ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ডসহ মিছিলের পর মিছিল নিয়ে সমবেত হন মতলব ব্রিজ এলাকায়। এ সময় পুরো এলাকা স্লোগানে গানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পৌঁছার পর উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতা শোভাযাত্রাসহ তার গাড়িবহরকে তার গ্রামের বাড়ি মোহনপুরের আলী ভিলায় পৌঁছে দেয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে অভিনন্দন জানান হাজার হাজার মানুষ। এই বিশাল জনস্রোতের মধ্যে দিয়ে ৪০ মিনিটের পথ ২ ঘণ্টায় পেরিয়ে বাড়িতে পৌঁছান এই বীর মুক্তিযোদ্ধা।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর হাওলাদোরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার শুভা, ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মিলাতুন্নেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মো. সেলিম, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ’সহ আরো অনেকে।
এসময় নাছির উদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর আহমেদ চৌধুরী, লায়ন ফারুক আহমেদ তিতাস, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহামান হাফিজ তপদার, যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক ফারুক আহমেদ চৌধুরী, সুমিত চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, সেলিম তপাদার, খোরশেদ আলম, পৌর যুবলীগ নেতা কামরুজ্জামান কামাল’সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর