শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা আ.লীগের বর্ণাঢ্য র‌্যালী

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উদযাপনের লক্ষ্যে গতকাল ২৫ জুন শনিবার সকাল ৯টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে শুরু হয়ে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে পূণরায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয়।
র‌্যালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সংবলিত পোস্টার, ফেস্টুন, টিশার্ট, ক্যাপ ও পদ্মা সেতুর ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশীদ সাগর, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, পৌর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, ঝন্টু দাস, সদস্য অরুপ কর্মকার, মহিলা আ.লীগ নেত্রী রেনু বেগম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা মুক্তিযেদ্ধা সংসদের বর্ণাঢ্য র‌্যালী
স্টাফ রিপোর্টার
আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উদযাপনের লক্ষ্যে গতকাল ২৫ জুন শনিবার সকাল ৯টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদের নেতৃত্বে শুরু হয়ে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি-সংবলিত পোস্টার, ফেস্টুন, টিশার্ট, ক্যাপ ও পদ্মা সেতুর ব্যানার নিয়ে মুক্তিযুদ্ধের শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত করে স্টেডিয়ামে প্রবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহাসীন পাঠান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহানসহ জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর