শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম দুই দিনের সফরে আজ মতলবে আসছেন

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ড. শামসুল আলম  দুই  দিনের সরকারি সফরে আজ মতলবে আসছেন। তিনি বেইলি রোডস্থ সরকারি বাসভবন হতে সকাল সাড়ে ৮ টায় মতলব উত্তরের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর
দুপুর ১২.০১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকার ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরে মতলব উত্তরস্থ নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন বলে জানা গেছে সফরসুচী সুত্রে। পরদিন ১০ নভেম্বর মতলব দক্ষিণে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদান যোগদান শেষে
 দুপুর সাড়ে১২টায় নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যান তহবিল হতে মঞ্জুরীকৃত অনুদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে ঢেউটিন ও গৃহনির্মাণ মজুরীর চেক বিতরণ করবেন এবং বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে  রওনা দিবেন।


এই বিভাগের আরও খবর