শিরোনাম:
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পালবাজার সংস্কারে চাঁদপুর পৌরসভার উদ্যোগ

reporter / ২৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

ব্যবসায়ী ও ভোক্তাদের কথা চিন্তা করেই পালবাজারের সংস্কার করা হবে
…………মেয়র জিল্লুর রহমান জুয়েল

মোঃ মুছা তপদারঃ
ঐতিহ্যবাহী পালবাজারের সংস্কারের উদ্যোগ নিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গতকাল ১৪ নভেম্বর দুপুর ১২টায় তিনি পালবাজার পরিদর্শন করেন। এ সময় তিনি পালবাজারের ভিতরের অংশের রাস্তা প্রশস্ত করার জন্য সীমানা নির্ধারণ করার নির্দেশ দেন। পালবাজারের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারেও কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী বাজার পালবাজার। দীর্ঘদিন সংস্কার হয়নি। এবার পালবাজারকে সংস্কার করা হবে। রাস্তার প্রশস্ততা বাড়ানো হবে। অনেকে অবৈধভাবে যেখানে সেখানে কাঁচামাল রেখে ব্যবসা করে যাচ্ছেন, এসব বন্ধ করা হবে। ঐতিহ্যবাহী পালবাজার এখন ঐতিহ্য হারানোর পথে শুধুমাত্র এ সমস্ত কারণে। মানুষজন বাজারে এসে ঠিকমতো চলাফেরা করতে পারেনা। এজন্য তারা এই বাজারে আসা কমিয়ে দিয়েছেন। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা উদ্যোগ নিচ্ছি। আপাতত মাছ বাজার ব্যতিত বাকী অংশের কার্যক্রম হাতে নেয়া হবে। রাস্তার দু’পাশ বাড়ানোসহ ড্রেনেজ ব্যবস্থা চালু করা হবে। অনেকে নিজ দোকানের সামনের অংশ ঝোঁপঝাড়ে রূপান্তর করেছেন। বাজারের সৌন্দর্য্য তৈরি করতে হলে এ সমস্ত ঝোঁপঝাড় পরিস্কার করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তাদের কথা চিন্তা করেই পালবাজারের সংস্কার করা হবে। এ সময় তিনি প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে দেখেন এবং সবার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এইচএম শামসুদ্দোহা, প্যানেল মেয়র হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াস, সহকারী প্রকৌশলী নুরুল আমিন, হাসান আহমেদ, সার্ভেয়ার মনির হোসেন, কাউন্সিলর সোহেল রানা ও হাবিব দর্জি এবং বাজার পরিদর্শক শাহজাহান মাঝিসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর