শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পুলিশের বাধার মধ্যে ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

reporter / ২৭৬ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ভোলা জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে-আলম হত্যা এবং বিদ্যুতের লোডশেডিং, গ্যাস ও জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশি বাধার মুখে চাঁদপুর – ফরিদগঞ্জ – রায়পুর – লক্ষ্মীপুর অভিমুখী আঞ্চলিক মহাসড়কে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে, এবং সদস্য সচিব মোঃ ফারুক আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ইব্রাহিম কাজী জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক ইকতিয়ার উদ্দিন শিশু, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সবুর পাটোয়ারী রুবেল, এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন শিপন, ফারুক খান, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম জুয়েল, যুগ্মসম্পাদক রাজু পাটোয়ারী, হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন, স্বেচ্ছাসেবকদলের নেতা শফিউল্লাহ, তোহা মিলন, মনির হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থক বিন্দু উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর