এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৮টি উপজেলায় ৮টি ভোট কেন্দ্রের ১৬ টি বুথে মোট ৪৮ টি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। ইতিপূর্বে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল সেসব কেন্দ্রে কোনো হাঙ্গামা হয়নি। ক্যামেরা আছে জানলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পায় না। তাছাড়া কোনো কেন্দ্রের ব্যাপারে অভিযোগ আসলে সেটা প্রমাণের ক্ষেত্রে কাজে লাগে সিসি ক্যামেরার ফুটেজ। সবকিছু বিবেচনায় ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, জেলা প্রশাসকদের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে এবং কেন্দ্রের সম্মুখে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বিরতিহীনভাবে সিসিটিভির সাহায্যে রেকর্ডিং এর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আর এই সিসি ক্যামেরায় ধারণকৃত সরাসরি পর্যবেক্ষণ করা হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকেও। প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসির সচিবের কক্ষেও পর্যবেক্ষণ মনিটরিং করা হবে।