শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

প্রতিটি ভোটকেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায় 

reporter / ৩৪০ ভিউ
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মোঃ মুছা তপদারঃ
আজ ১৭ অক্টোবর সোমবার চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য
প্রতিটি ভোটকেন্দ্রে ৩টি করে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই এ পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আর তা বাস্তবায়ন হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। তবে ক্যামেরা নিয়ন্ত্রণে যারা নিয়োজিত থাকবেন তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৮টি উপজেলায় ৮টি ভোট কেন্দ্রের ১৬ টি বুথে মোট ৪৮ টি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। ইতিপূর্বে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল সেসব কেন্দ্রে কোনো হাঙ্গামা হয়নি। ক্যামেরা আছে জানলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পায় না। তাছাড়া কোনো কেন্দ্রের ব্যাপারে অভিযোগ আসলে সেটা প্রমাণের ক্ষেত্রে কাজে লাগে সিসি ক্যামেরার ফুটেজ। সবকিছু বিবেচনায় ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, জেলা প্রশাসকদের পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে এবং কেন্দ্রের সম্মুখে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বিরতিহীনভাবে সিসিটিভির সাহায্যে রেকর্ডিং এর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। আর এই সিসি ক্যামেরায় ধারণকৃত সরাসরি পর্যবেক্ষণ করা হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকেও। প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসির সচিবের কক্ষেও পর্যবেক্ষণ মনিটরিং করা হবে।


এই বিভাগের আরও খবর