শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পক্ষ থেক  শামছুল হক ভূইয়ার চেক বিতরণ

reporter / ২৯৯ ভিউ
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পক্ষ থেকে দুস্থ্য অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
গতকাল ১৯ নভেম্বর শনিবার বিকেল ৪ টায় শহরের স্টেডিয়াম রোডস্থ বিবিএস ভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৫জন অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর হয়।
এসময় শামসুল হক ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং যুবলীগের যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন মিলন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জহির, যুবলীগ সদস্য জাকির হোসেন, রুহুল আমিন রুবেল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নন্দন চন্দ্র জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুবিদাভোগীরা হলেন,.মোঃ তাহেরুল ইসলাম পিতা মোঃ আমির হোসেন,বেপারী বাড়ী; গ্রাম-ঘোড়াশালা ডাকঘর- রূপসা, মোঃ নুরমোহাম্মদ, পিতা মৃত বশির উল্লা গ্রাম- উটতলী, মোঃ লুৎফর রহমান ভূঞা পিতা  মৃত আলী আহম্মদ ভূঞা, গ্রাম- চরমথুরা, বিটুলাল সূত্রধর পিতা- তরনী কুমার সূত্রধর বড় সুতার বাড়ী; পূর্ব কাউনিয়ায়  ও আবদুল গফুর, পিতা- ছলিম উদ্দীন,মেহের আলী মিজি বাড়ি,পূর্ব কাউনিয়া।  এদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা ও এক জনকে ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর