শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরাজীকান্দি দরবার শরীফের আমীরে আলা’র সহধর্মিনীর চেহলাম অনুষ্ঠিত 

reporter / ২৩৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

লিয়াকত হোসাইনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলাজান ও চেয়ারম্যান নেদায়ে ইসলাম আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুনের চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) ফরাজীকান্দি দরবার শরীফে প্রাঙ্গনে এ চেহলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ফরাজীকান্দি মাদ্রাসায় আসেন আশেক-ভক্তকানরা।
বুধবার বাদ যোহর ফাতেমাতুজ জোহরা (রা.) মসজিদ চেহলাম শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে অংশ নেন
ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আমীরে আলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ)।  মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক।
উল্লেখ্য, ফরাজীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর কিবলা ও নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল আহমাদী উয়েসী রিফা’য়ী (মা.জি.আ) এর সহধর্মিণী মোসাম্মৎ আমেনা খাতুন ৯ ডিসেম্বর শুক্রবার ভারতে ইন্তেকাল করেন। ১২ ডিসেম্বর সোমবার বাদ এশা দিল্লীর হযরত নিজামুদ্দীন আউলিয়া (রা.) এর দরগা কমপ্লেক্সে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দরগা কমপ্লেক্সের মুতাওয়াল্লী সাহেবজাদা হযরত গোফরান বাবর নিজামী (মা.জি.আ) ইমামতি করেন।


এই বিভাগের আরও খবর