শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের উপ-নির্বাচন সম্পন্ন

reporter / ৩৭০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মেদ ওমরাহ হজ¦ করতে গিয়ে গত ৬ এপ্রিল মৃত্যু বরণ করলে এই আসনটি শূন্য হয়।পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের পুরুষ ও মহিলা ২৯৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মরহুম ইউপি সদস্য আলী আহমেদের ছেলে বোরহান আহমেদ  বেপারী (প্রতীক ফুটবল) নিয়ে ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আমির বেপারী (টিউবওয়েল) ৪৯১ ভোট, দেলোয়ার হোসেন খন্দকার(মোরগ) প্রাপ্ত ভোট ৪৩৩ এবং জয়নাল আবেদীন (আপেল) ১৫৩ ভোট পেয়েছেন। মোট ১৬৬৪ ভোট কাস্ট হয়।
নির্বাচনের দিন র‌্যাব, পুলিশ ও আনসারসহ তিন স্তরের  মোতায়েন ছিল।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ  ছিল।


এই বিভাগের আরও খবর