শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

reporter / ৫৫৮ ভিউ
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
“নিবো শ্বাস,লাগাবো গাছ। গাছ লাগান, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে ফরিদগঞ্জের কালির বাজারের স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ১৩ জুলাই (সোমবার) সংগঠনের উপদেষ্টা ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিমের নেতৃত্বে সংগঠনের একঝাঁক সেচ্ছাসেবী কালির বাজার হাইস্কুল রোড ও তালতলা সড়কের দুপাশে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য দেওয়ান মোঃ রিয়াদ হোসেন ফরিদগঞ্জ সংবাদের এই প্রতিনিধিকে জানান, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। “স্বপ্ন ছায়া সামাজিক  সংগঠন” জন্ম লগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে ইনশাহ আল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান অভ্র, মোঃ তানভীর আহমেদ, মোঃ আবু ইউসুফ, মোঃ রাসেদ হোসেন ও সাব্বির আহমেদ সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর