শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে অসহায় নারীর বসতভিটা দখলের অভিযোগ

reporter / ২৬২ ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
ফরিদগঞ্জে লিলুপা বেগম (৫০) নামে এক অসহায় নারীর বসতভিটা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় একই বাড়ির বাসিন্দা কর্তৃক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। উপজেলার চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের কমর উদ্দিন বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
২৭ জুলাই বুধবার সকালে সরেজমিনে জানাগেছে, দীর্ঘদিন ধরে লিলুপা বেগমের সঙ্গে একই বাড়ির বাসিন্দা শরীফ হোসেন গংদের সাথে সম্পত্তিগত বিরোধ চলমান রয়েছে। অসহায় নারী লিলুপা বেগমের বসতভিটার আংশিক অংশ শরীফ হোসেন গংরা দখলের উদ্দেশ্যে নানাভাবে হুমকি  প্রদান করে আসছেন। এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালীদের ইন্দনে ভুক্তভোগীর বসতঘরের চালা’র অংশ নষ্ট করে অভিযুক্তরা পাকা ভবন নির্মান করছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি পরিবারের বসবাসকৃত বাড়িটির প্রবেশ পথও দখল করে নিয়েছে অভিযুক্তরা, এনিয়ে ওই বাড়ির বাসিন্দাগণসহ স্থানীয় সচেতন মহলও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী লিলুপা বেগম বলেন, আমি অসহায় মানুষ, সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি।
অভিযুক্ত শরীফ হোসেন’র সাথে কথা হলে তিনি বলেন, আমি আমার সম্পত্তির উপর বিল্ডিং করছি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দু’পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, তাই উভয়পক্ষের মানিত সালিশগণ ও স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে সমাধান করে বসত নির্মান করার জন্য বলেছি।


এই বিভাগের আরও খবর