শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে সন্তানের সামনে মা কে ধর্ষণ।। প্রধান আসামি গ্রেফতার

reporter / ৩৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এবার সন্তানদের সামনে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে এই ঘটনা ঘটলেও মামলা দায়ের করা হয়েছে রবিবার।
এমন পৈশাচিক ঘটনার তিন দিন পর সংশ্লিষ্ট থানায় সুমন ভূঁইয়া (৩৮) ও ইউনুস (২৮) নামে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী।
এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে সুমন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন।
ধর্ষিতা গৃহবধূর স্বামীর দায়ের করা মামলার অভিযোগে জানা গেছে, ঘটনার রাতে তিনি বাড়ি ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী বখাটে ও মাদকসেবী সুমন ও ইউনুস তার বসতঘরে প্রবেশ করে। এসময় শিশু তিন সন্তানের সামনে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে সুমন ধর্ষণ করে। তবে ইউনুস ধর্ষণ না করলেও সুমনকে সহযোগিতা করেছে বলে মামলার এজাহারে অভিযোগ করেন তিনি।
পেশায় দিনমজুর ধর্ষিতার স্বামী এই ঘটনায় প্রথমে থানায় না গিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করেন। পরে তা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে মামলা আকারে থানায় পাঠানো হয়।
এর পরই থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে অভিযানে নামে এবং স্বল্প সময়ের মধ্যে মামলায় অভিযুক্ত প্রধান আসামি সুমন ভূঁইয়াকে গ্রেপ্তার করে।
এদিকে, সোমবার (১১ এপ্রিল) গ্রেপ্তার হওয়া আসামিকে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন।


এই বিভাগের আরও খবর