শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে অ্যাড. আব্বাস উদ্দিনের ইফতার মাহফিল ও ৫ লক্ষ টাকার চেক বিতরণ

reporter / ৩০৯ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন-এর সাবেক সভাপতি সমাজসেবক, রাজনীতিবিদ ও দানবীর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন’র উদ্যোগে ইফতার মাহফিল, অসহায় পরিবারকে প্রদানকৃত বসতঘর হস্তান্তর ও মসজিদের নির্মান কাজের জন্য ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল রবিবার তিনি এস কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা এলাকার  পশ্চিম বড়ালী এলাকায় অসহায় তফুরেন নেছাকে অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের নিজস্ব অর্থায়নে দেওয়া নতুন ঘরের চাবী হস্তান্তর করেন। পরবর্তিতে বাদ আছর উপজেলার চর মুঘুয়া এলাকায় অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। বাদ আছর চর মুঘুয়া জামে মসজিদের নির্মাণ কাজের জন্য মসজিদ কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান ইস্কান্দার আলী ও মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস কবিরের হাতে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহুর্তে অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের পরিবারের সার্বিক মঙ্গল ও পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।


এই বিভাগের আরও খবর