শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে আদর্শ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন

reporter / ৩৮৪ ভিউ
আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী (১৭জানুয়ারি’২২খ্রিঃ) সোমবার সকাল ১০ টায় আমিরা বাজারে আদর্শ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন পালিত হয়েছে। তবে মানববন্ধনে উপস্থিতি ছিল একবারেই নগন্য।
মানববন্ধনে সংগঠনটির নেতৃস্থানীয় পর্যায়ের অনেকে উপস্থিত না থাকলেও অর্থ সম্পাদক ও বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামন্ডলির সদস্য জিয়াউর রহমান সোহাগ ।
তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ধর্ষণ বিরোধী মানববন্ধনটি শেষ হয়। এরপর সংগঠনের সদস্যরা খাজুরিয়া বাজারে গিয়ে পূর্বাশা ফাউন্ডেশন এর সাথে মানববন্ধনে অংশগ্রহণ করে। সেখানে আরো কয়েকটি সংগঠন, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক এবং ৬নং গুপ্টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদসহ অনেকেই অংশগ্রহণ করেন।
ধর্ষণ বিরোধী মানববন্ধনে বক্তারা এমন জঘন্য কাজের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান। ভবিষ্যতে যেন এমন কাজ আর না ঘটাতে পারে কেউ সেদিকে প্রশাসনকে কড়া নজর দেওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর