শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে গাছের ডালের চাপায় শিশুর মৃত্যু

reporter / ৪০১ ভিউ
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিজস্ব  প্রতিনিধিঃ ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে গাছের ডালে চাপা পড়ে নিসা নামে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নিসা উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, দুপুরে ওই শিশুদের বাড়িতে ঘর নির্মাণ কাজের উদ্দেশ্য গাছ কাটা হচ্ছিল। ওই গাছের নীচে নিসাসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল। গাছের ডাল পড়ছে দেখে দুই শিশু দৌড়ে সরে গেলেও নিসা সরতে না পারায় গাছের ডাল তার গায়ে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর