শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’  প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা)  ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সামনের সড়কে লিফলেট বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে তা ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। এরপর নিসচার কর্মীরা লিফলেট বিতরণ কালে মোটরসাইকেলের হেলেমেট পড়াদের ফুলেল শুভেচ্ছা জানান।
বাদ আছর মদেনেরগাও মিন্নেতিয়া এতিমখানা ও মাদরাসাতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন নিসচার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটোয়ারী, সহ সভাপতি প্রবীর চক্রবর্তী, সম্পাদক নারায়ন রবিদাস, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আত্তারী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান সজীব, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রজিয়া সুলতানা দিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, নির্বাহী সদস্য মো. মাছুম তালুকদার, মো. ওমর ফারুক পাটওয়ারী, জাহিদুল ইসলাম ফাহিম, মো, মামুরুর রশিদ, আল আমিন গাজী, মিসেস রুবী বেগম, জাকির হোসেন, আব্দুল কাদির,রিয়াদ বরকন্দাজ, কফিল উদ্দিন , হোসাইন মামুন, গাজী মমিন, এফ এ মানিক প্রমুখ।


এই বিভাগের আরও খবর