শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে জেএমবি সদস্য আটক

reporter / ২৪৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। ১৬ নভেম্বর বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের দিক নির্দেশনায় এস.আই মো.সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সাথে জড়িত থাকায় ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে জেএমবির পলাতক আসামি মুহিবুল্লাহ (২৮)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাবের দায়ের করা নারায়নগঞ্জের ফতুল্লা থানার মামলা নং- ৫১, তাং২১/১০/২০২২ ইং, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধীত ২০১৩) এর ৮/৯(৩), নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়ন তলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মহিবুল্লাহকে আটক করে। পরে আটককৃত ওই জঙ্গি সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে র‌্যাব-৩ এর সদস্যদের হাতে হস্তান্তর করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সদস্য পলাতক আসামী মহিবুল্লাহ গত কয়েক মাস যাবত পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র‌্যাব-৩ এ হস্তান্তর করি।


এই বিভাগের আরও খবর