শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে দায়িত্বশীলদের তত্বাবধানে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

reporter / ২৩৬ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে রাস্তার সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
শনিবার ২১ (জানুয়ারী) ঘটনাস্থল থেকে জানা যায়, প্রবাসী বিল্লালের স্ত্রী জীবনী বেগম সরকারি রাস্তার জমি দখল করে সেখানে পাকা দোকানঘর নির্মাণকাজ শুরু করেন। এ বিষয়ে পিছনের অংশের জমির মালিকের সাথে হয়েছে বাকবিতণ্ডা।
পিছনের অংশের জমির মালিক আলামিনের অভিযোগ, এই জমি তাদের ক্রয়কৃত সম্পত্তি, সামনের অংশটুকু যদি সরকারি রাস্তার হয় তাহলে তার আপত্তি নাই কিন্তু কেউ দখল করে যদি স্থায়ী ইমারত করে তাহলে তার ক্ষতি হয়ে যাবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রতন বলেন, ঘটনার বিস্তারিত জানার পর সার্ভেয়ার আমির হোসেন বাহারের  মাধ্যমে জমি পরিমাপ করে সরকারি জমির সীমানার ধারণা নেওয়া হয়েছে। এ সময় সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে জীবনী বেগমকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তবুও চলছে নির্মাণ কাজ! সার্ভেয়ার আমির হোসেন বাহারের বক্তব্য মতে বর্তমান নির্মাণাধীন দোকানের পূর্ণ জমিটুকু’ই সরকারি রাস্তার।  ভূমি অফিসে এর সমাধান চেয়ে পরিমার্জিত কিছু হোক এর পূর্বেই চলে আসে সরকারি ছুটির দিন বৃহস্পতিবার।
পিছনের অংশের মালিক আলামিনের অভিযোগ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকার সুযোগে জীবনী অবৈধ অর্থ লেনদেন মাধ্যমে কর্মকর্তা ও লাঠিয়াল বাহিনীর পৃষ্ঠপোষকতায় দিনরাত খাটিয়ে পুনরায় সরকারি রাস্তার জমিতে পাকা দোকান নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি জমি বেদখলের পাশাপাশি রাস্তায় ভবিষ্যতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরকারি জমি থেকে এ অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তারা।
সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে জীবনী বলেন, স্থানীয় ইউপি সদস্য রতন উপস্থিত থেকে জমি পরিমাপ করার পর আমাকে এখানে দোকান করার নির্দেশনা দিয়েছেন। সে জন্য আমি আমার নির্মাণকাজ অব্যাহত রেখেছি। এতে আমার কি দোষ!।
ইউপি চেয়ারম্যান কাউসার উল আলম কামরুল বলেন, ঘটনাস্থল আমি পর্যবেক্ষণ করেছি এবং সরকারি জমি হিসেবে অভিযোগের পর পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত ইউপি সদস্য রতনকে কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছি।
অন্যদিকে ১৫/১৬ নং ইউনিয়নে দায়িত্বরত তোশিলদার মাহবুবের সাথে বার বার যোগাযোগ করতে চাইলেও সে রয়েছে ধরাছোঁয়ার বাহিরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, ঘটনা সত্যায়িত হলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর