শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে দিনমজুর, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

reporter / ২৭৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে  দিনমজুর, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নে উত্তর কড়ৈতলী গ্রামে শীতার্তদের মাঝে উন্নত মানের এই কম্বল বিতরণ করা হয়। নিজ গ্রামের মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করার লক্ষে নিজের ব্যবসার টাকা থেকে এই কম্বল বিতরণ করেন ওই গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা আর.এস ফার্নিচার হাউজ’র প্রোপাইটর মো. মোস্তফা কামাল রুবেল ভূঁইয়া। তিনি ওই এলাকার সভ্রান্ত পরিবার মো. মুকবুল হোসেন কালু ভূঁইয়ার ছেলে।
এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় দুস্থ মানুষেরা বর্তমান বাজারের তুলনায় উন্নত মানের এই কম্বল পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।
তাদের নিজ বাড়ীতে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন জিতু’র সভাপতিত্বে ও সমাজসেবক তাফাজ্জল হোসেন পাটওয়ারী’র পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসমাইল বেপারী, দুলাল গাজী, আমির হোসেন, নুর নবী তালুকদার প্রমুখ।


এই বিভাগের আরও খবর