শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে নকল সরবরাহ করতে গিয়ে পিয়ন কারাগারে

reporter / ৬২৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষা চলাকালিন অবস্থায় নকল সরবরাহের অপরাধে কলেজ পিয়নকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলা কালে উক্ত কলেজের অফিস সহায়ক মো. আরিফ হোসেনকে নকলসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে ২টি প্রশ্নের উত্তর সহ কয়েকটি নকল পাওয়া যায়। নকল সরবরাহের অপরাধে আইনি বিধান অনুযায়ী তাকে ১ মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শিক্ষার্থীদের কাছে নকল সরবরাহের বিষয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনির চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘হ্যাঁ আমার কলেজের পিয়ন আরিফ। তাকে ১ মাসের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখ জনক।’
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. দেলোয়ার হোসেন বলেন-‘ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইজের মাধ্যমে নকল সহ পিয়নকে সনাক্ত করেন এবং এক মাসের সাজা দেন।’ অভিযোগ উঠেছে কলেজে পাশের হার বাড়ানোর জন্য এ নকল সরবরাহ করা হয় জানতে চাইলে তিনি জানান, আমরা পাশের হার বেশী দেখানো জন্যে এ নকল সরবরাহের সাথে কোনো ভাবেই জড়িত নই।’
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন- ‘পরীক্ষা কেন্দ্র ভিজিট করা সময় প্রতিষ্ঠানের গেইটে সন্দেহ জনকভাবে কলেজ পিয়নকে জিজ্ঞাসাবাদ করি। পরে তার কাছে পরীক্ষার প্রশ্নের দু’টি উত্তরসহ নকল পাওয়া যায়। এ সময় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় তাকে এক মাসের সাজা দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর