শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে পৌর সচিবের ইন্তেকাল

reporter / ২৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এ-কে-এম খোরশেদ আলম আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
৫ এপ্রিল মঙ্গলবার রাত ১টা ৩০মিনিটের সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি গত প্রায় একমাস ধরে ল্যাব এইড চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ কে এম খোরশেদ আলম চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকার মিয়াজী বাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি, স্ত্রী ও তিন ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর ফরিদগঞ্জ পৌরসভা মাঠে প্রথম জানাজা নামাজ ও বাদ মাগরী উনার নিজ বাড়িতে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এধিকে ফরিদগঞ্জ পৌরসভার সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা গেছে, এ-কে-এম খোরশেদ আলম ১৯৯৪ সালের ৪ এপ্রিল ফরিদগঞ্জ (১৩ নং) উত্তর ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ফরিদগঞ্জ উত্তর ইউনিয়নটি পৌরসভায় উন্নিত হলে পর্যায়কমে পদোন্নতি পেয়ে পৌরসভার সচিব হিসেবে মৃত্যুর পূর্বসময় পর্যন্ত কাজ করে গেছেন।


এই বিভাগের আরও খবর