শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩০৫ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্হিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিদ্যালয়টির সুনাম ইতোমধ্যে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে,সেই সুনাম ধরে রেখে জাতীর আগামী দিনের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বিদ্যালয়ের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন ও গিয়াসউদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক তাফাজ্জল হোসেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, সাংবাদিক ও সূধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়সহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাও. হাবিবুর রহমান।


এই বিভাগের আরও খবর