শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৫৭০ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম :  ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ফরিদগঞ্জে  ছাত্র হিজবুল্লাহ’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল (সোমবার) ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা হল রুমে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা ও মাদ্রাসা শাখার আয়োজনে ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাছান মোঃ ছাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার  সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, আমরা মুসলমান, আমরা মুসলমানিত্বের জাহিল করি কিন্তি প্রকৃত মুসলিম হয়ে উঠার জন্য কাজ করি না। ইসলামের নামে মানুষ হত্যা ও তথাকথিত জিহাদের ডাক দেয়া প্রকৃত ইসলাম নয়। আমাদের প্রত্যেককে বদর যুদ্ধে মরমাত্ত বুজে ইসলামের বিজয়ের বিষয়ে জানতে হবে, সকল পর্যায়ে এর বাস্তবায়ন গটানোর চেস্ট করতে হবে।
দোয়া ও মাহফিল অনুষ্ঠানে দোয়াগীর হিসেবে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটিও সভাপতি আলহাজ্ব মাওঃ কাজী মফিজ উদ্দিন এবং এবং অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেস করেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা রুহুল আমিন আফসারী
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ মমিনুল ইসলাম খাঁন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা জিয়া উদ্দিন খন্দকার জেলা জমইয়াতে হিযবুল্লাহ প্রচার সম্পাদক মাওলানা জালাল উদ্দীন
ইফতার ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক  ড. মাওলানা মোশাররফ হোসাইন থানা জামে মসজিদ এর খতিব মাওলানা হোসাইন আলি ফারুকী, ইকরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন  বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহসিন খাঁন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতিব মাওলানা মাকছুদুল আমিন উপজেলা ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা হেলাল উদ্দিন জেলা ছাত্র হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সহ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ যুব হিযবুল্লাহ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর