শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ

reporter / ২৩৮ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ হাছান আলীঃ
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে ভাটিয়ালপুর চৌরাস্তায় আয়োজিত বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের সুন্দর গুছানো পরিস্থিতি বিনষ্টে কাজ করে জনগণের ক্ষতি করছে। আওয়ামীলীগ এমন একটি সংগঠন যার জন্ম হয়েছিলো এদেশের
মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার পর তাঁকে হত্যার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে এবং দেশের মানুষের দোয়ার কারণে আজকে তিনি বেঁচে আছেন।  আমরা সবাই নৌকা মার্কার লোক, শেখ হাসিনার লোক। জনগণের এবং দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে ঘায়েল করার মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু জনগণ দেখতে পেয়েছে যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশে মডেল মসজিদ নির্মাণের মধ্যদিয়ে ধর্মীয় অনুরাগী হিসেবে নজির স্থান করেছে। বিএনপি জনগনের জানমালের ক্ষতিসাধন করছে তা রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলার ৯নং গোবিন্দপুর (উঃ) ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ডাঃ মোনায়েম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,উপজেলা মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী,
জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হারুনর রশীদ সাগর, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খাজে আহমেদ মজুমদার, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর