শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে বিভিন্ন মামলায় ১৪ আসামি গ্রেফতার

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
৬ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে সি আর মামলার ৫, জিয়ার মামলার ২ আসামী ও জুয়া আইনে ৭ জনসহ মোট ১৪ আসামি গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে,  এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটের হৃদ এলাকায় অভিযান পরিচালনা করিয়া সি-আর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী  আঃ মান্নানকে গ্রেফতার করে, এসআই মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার আসামী  তাসলিমা বেগমকে গ্রেফতার করে, এসআই মোঃ মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ  উপজেলার শাসিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী  ফাতেমা বেগম ও  রুমা বেগম এবং মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।
এসআই‌ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি-আর মামলার আসামী মোঃ ফরিদ মিয়া (৫০)কে গ্রেফতার করা হয়,
এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলার আসামী
অহিদ ভুইয়াকে গ্রেফতার করে এবং  এসআই  আনোয়ার হোসেন ও এএসআই জামশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধানুয়া এলাকায় অভিযান পরিচালনা করে  জুয়া খেলা অবস্থা মোঃ সেলিম (৩২),  মোঃ আরিফ (২৮),
মোঃ ইমান (১৯), মোঃ রিয়াজ (২৭),  শ্রী কৃঞ্চ (২৬), মোঃ জফর (২২), মোঃ মানিক (২৪)কে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সিআর ও জিআর মামলার ৭আসামী এবং জুয়া খেলার দায়ে ৭আসামীসহ মোট ১৪ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Attachments area


এই বিভাগের আরও খবর