শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

reporter / ২১১ ভিউ
আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ  ফরিদগঞ্জে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলছেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ওই বৃদ্ধার মৃত্যুকে রহস্যজনক দাবী করছেন এলাকাবাসী। আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মো. ওবায়েদ উল্লাহ নয়ন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
১২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী-কালিয়া এলাকার মিজি বাড়ির মো. শফিক মিজি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দ্বাবী করছেন তার বড় ছেলে শাহাদাত হোসেন।
পরিবার সূত্রে জানা যায়, শফিকুর রহমান মানষিক ভারসাম্যহীন ছিলেন, প্রায়ই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করতো। শফিকুর রহমান সকালে ঘুম থেকে উঠে পরিবারের সকলের অগোচরে কখন ফাঁস দিয়েছে আমরা জানতাম না।তবে শফিকুর রহমানের মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে তারা জানান। তবে শফিকুর রহমানকে হত্যা করা হয়েছে এমন গুঞ্জন রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শফিকুর রহমানকে হত্যা করে ধামাচাপা দেওয়ার চলছে মর্মে একাধিক স্ট্যাটাস দিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে শফিকুর রহমানের ছেলে সাহাদাত হোসেন জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন, তিনি প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতো। তবে হত্যা করা হয়েছে তা সঠিক নয়, তিনি আত্মহত্যা করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যা কারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর