শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে মধ্যরাতে ঘরে আগুন! দগ্ধ হয়ে প্রাণ গেলো বৃদ্ধা বেলী বেগমের

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি :
ফরিদগঞ্জে আগুনে পুড়ে  বেলী বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। এসময় আগুনের লেলিহার শিখায় ওই বৃদ্ধার বসত ঘরটিও পুড়ে ছাই হয়ে যায়। বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত বেলী বেগম ওই ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামের হামিদ আলী হাজী বাড়িতে মৃত লনি মিয়ার বড় মেয়ে।
ওই বাড়ির প্রবাসী বাবুল হাজীর স্ত্রী জান্নাত আক্তার জানান, রাতে হঠাৎ করেই আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচাতে পারেনি বাড়ির লোকজন।
বাড়ির লোকজন জানান, বেলী বেগম ঘরের ভিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারনে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কিভাবে আগুন লাগলো তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। স্থানীয় লোকজনের ধারনা, গ্যাস সিলিন্ডারের আগুনেই ঘর ও বৃদ্ধার মৃত্যু হয়।
বেলী বেগমের ছোট বোন মনি বেগম জানাযায়, ‘আমার বোন বেলি বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। নি:সন্তান বেলী বেগমের স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। স্বামীর বাড়ি সিলেট হলেও তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন।
আগুনের সংবাদ পেয়ে হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, আগুন লাগার তথ্য জেনে ৫জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে এনেছি। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, এখনো কিছুই বলা যাচ্ছে না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়েঁ যাওয়া মহিলার লাশ উদ্ধার করেছি ।


এই বিভাগের আরও খবর