শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে মাদকসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

reporter / ৩২৩ ভিউ
আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে ১৯ মাদক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন (প্রঃ মোহাম্মদ আলী ৪১)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৪ জানুয়ারী শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের নির্দেশে এস.আই সেলিম মিয়া ও এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বালিথুবা (পূর্ব) ইউনিয়নের দেইচর এলাকায় অভিযান পরিচালনা করে।
 মাদকসহ ১৯ মামলার আসামী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রঃ মোহাম্মদ আলী (৪১)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রঃ মোহাম্মদ আলী বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের মদনের গাঁও এলাকার -মোঃ মতিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মোঃ আলমগীরের বিরুদ্ধে অস্র ও মাদক আইনে ১৯টি মামলা রয়েছে এবং বর্তমানে ০৫টি জিআর গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, ১৯ মাদক মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর