শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে যুবলীগ নেতার জানাজা ও দাফন সম্পন্ন

reporter / ২৪৩ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজের পূর্ব মুঠোফেনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া।
উপস্থিত থেকে বক্তব্য রাে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান, হাজী কামরুল সাউদ, আহসান হাবিব মামুন।
এছাড়া বিশেষ বক্তব্য ও মোনাজাত করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান। জানাজায় পরিচালনা করেন মাদ্রাসার হেড মোহাদ্দেছ মাও. মমিনুল ইসলাম খান।
জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।
উল্লেখ্য: ওমরাহ হজ্ব পালনের জন্য হাজী সফিক সৌদিআরবে অবস্থানকালিন সময়ে গত ৫ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরে ১৭ ফেব্রুয়ারী শুক্রবার তার মরদেহ দেশে আসে।


এই বিভাগের আরও খবর