শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে শব্দঘর পাঠাগার এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

reporter / ৩৩২ ভিউ
আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গতকাল  ৫ ফেব্রুয়ারি সারাদেশে পালিত হচ্ছে, “জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩”। তারই প্রেক্ষিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অঙ্গ প্রতিষ্ঠান “শব্দঘর পাঠাগার” এর উদ্যোগে স্কুলের শিক্ষার্থী এবং শব্দঘর পাঠাগারের সদস্যদের নিয়ে র‍্যালী এবং বই পড়া কর্মসূচীর আয়োজন করা হয়।
“আলোর পথে ডেকে চলা নিরব  প্রদর্শক”। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাঠাগার হয়ে উঠুক নতুন প্রজন্মের কাঙ্খিত ঠিকানা। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে স্মার্ট ডিভাইস যেমন জীবনকে অনেক সহজ করে তুলেছে অন্যদিকে তরুন প্রজন্মকে করে তুলছে বইবিমুখ।
পাঠাগার গুলোকে আধুনিক ও ডিজিটাল সুবিধাসমৃদ্ধ করে পাঠসেবাকে আরো উন্নত করা যাতে বিশেষ করে তরুণ প্রজন্ম বইমুখী অর্থাৎ পাঠাগারমুখী হয় যা একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে।
“শব্দঘর পাঠাগার” একটি মননশীল পাঠাগারের পক্ষ থেকে আজকের দিনে বই এবং পাঠাগারপ্রেমী সকলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।


এই বিভাগের আরও খবর