শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে শাপলা কাব আ্যওয়ার্ড ও পিএস পরীক্ষা সম্পন্ন

reporter / ২৯৬ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

জাহিদুল ইসলাম ফাহিমঃ দেড় শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে ফরিদগঞ্জে অনুষ্ঠিত হলো শাপলা কাব আ্যওয়ার্ড ও পিএস এর জেলা পর্যায়ের পরীক্ষা।
১১ মার্চ (শনিবার)  ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকের কাব স্কাউটদের শাপলা কাব আ্যওয়ার্ড এবং মাধ্যমিক পর্যায়ের পিএস পরীক্ষা সম্পন্ন হয়। এবছর উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন কাব স্কাউট এবং বিভিন্ন স্কাউট ইউনিটের ৯০ পরীক্ষার্থী অংশ নেয়।
এদিনের শাপলা কাব এ পিএস পরীক্ষায়
প্রধান পরিক্ষকের দায়িত্বে ছিলেন,চাঁদপুর জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান এএলটি, হল সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জিয়াউর রহমান, হল সুপারের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট কমিশনার  হাছিনা আক্তার ডলি। এছাড়া সার্বিক ভাবে পরীক্ষা পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট লিডার মোফাজ্জল হোসেন, উপজেলা কাব লিডার মোঃ জহিরুল ইসলাম, কবি রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মোঃ মেহদি হোসেন, গল্লাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মোঃ মনির হোসেন, ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ জাহিদুল ইসলাম ফাহিম।
এ বিষয়ে উপজেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান   জানান, সকলের সার্বিক প্রচেষ্টায় শাপলা কাব আ্যওয়ার্ড ও পিএস উভয় পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা রাখি এখানকার উক্তিন্ন শিক্ষার্থীরা অঞ্চল ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জন করে এই উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখবে।
উল্লেখ্য জেলা পর্যায়ের পরীক্ষায় উক্তিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ মার্চ ২০২৩ শনিবার আঞ্চলিক পর্যায়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর