শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে শিক্ষকে’র অবহেলায় দাখিল পরীক্ষা দিতে পারছেনা মুন্নী

reporter / ৩০৮ ভিউ
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
সারা বাংলাদেশ এসএসসি ও দাখিল পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু। এই দিকে কর্তৃপক্ষের উদাসীনতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হর্ণি সৈযদ তাহেরীয়া দাখিল মাদ্রাসার  শিক্ষার্থী মুন্নি আক্তার দাখিল  পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়ে ২৮ এপ্রিল শিক্ষার্থী মুন্নী আক্তার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
শিক্ষার্থী মুন্নী আক্তার জানান  আমি  দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরীয়া দাখিল মাদ্রাসার” ২০২৩ইং সালের একজন দাখিল পরীক্ষার্থী। উক্ত মাদ্রাসা থেকে ২০২১ইং সালে রেজিষ্ট্রেশনের জন্য আমি প্রয়োজনীয় সকল কাগজ পত্র ও ফি প্রতিষ্ঠানকে প্রদান করি। এবং ২০২৩ইং সালের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমার কাছ থেকে ফরম পূরণ বাবত নগদ ৩,০০০/ (তিন হাজার) টাকা গ্রহণ করেন। আমাকে দিয়ে টেস্ট পরীক্ষাও নেওয়া হয়েছে। কিন্তু গত ২৭/০৪/২০১৩ইং তারিখ সকল পরীক্ষার্থীর প্রবেশ পত্র বিতরণ করা হলেও আমার প্রবেশ পত্র দেওয়া হয়নি। আমার প্রবেশ পত্র না পেয়ে আমি পরের দিন ২৮/০৪/২০১৩ ইং অফিসে যোগাযোগ করলে সকাল ১০.০ ঘটিকায় আমাকে জানানো হয় যে, আমার রেজিষ্ট্রেশন করা হয়নি। এ অবস্থায় ২০২৩ইং সালের দাখিল পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারবোনা।
এই বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মো: আব্দুল কাদির জানান গত ৫ মাস পুর্বে আমি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছি,শিক্ষার্থীর কেন রেজিষ্ট্রেশন করা হয়নি আমি জানি না, গত ২৮ এপ্রিল আমি জানতে পারলাম সে পরীক্ষা দিতে পারবে না,তার খোঁজ নিয়ে জানতে পারি ফরম পুরণ বাবদ ৩ হাজার টাকা জমা দিয়েছে শিক্ষক সফিকুর রহমানের কাছে,সে টাকা জমা দেয়নি,তার কাছে রেখে দিয়েছেন ,তাকে প্রশ্ন করা হলো। তার নাম রেজিষ্ট্রেশন করা হয়নি তাহলে তাকে টেস্ট পরীক্ষা দেওয়া হলো কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন আমি একজন সহকারি মৌলবী প্রতিষ্ঠানের সভাপতির এখতিয়ারে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  বানানো হয়েছে। আমি পরীক্ষার ব্যাপারে কোন কিছুই বলতে পারবো না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ  জানান অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর