শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে শ্লীলতাহানি, ২ যুবক শ্রীঘরে

reporter / ৩০০ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে প্রকাশ্যে যৌনপীড়ন করার সময় দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
৭ সেপ্টম্বর বুধবার বিকেলে উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ওই রাতেই থানায় দুই বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং দুই বখাটে যুবককে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।
শিক্ষার্থীর বাবার দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই বখাটেরা। ঘটনার দিন বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার প্রতিমধ্যে দুই বখাটে যুবক শিক্ষার্থীকে যৌনপীড়ন করে।
এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটেদের আটক করে জাতীয় সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে অবহতি করে। এরপর ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত দুই বখাটে যুবক, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের মুনছুর আহাম্মদের ছেলে রিহান (২০) ও একই এলাকার মো. শাহ আলমের ছেলে নিরব হোসেন (২০)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিক্ষার্থীকে যৌনপীড়ন করার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করে আমাদেরকে অবহিত করে। আমরা ঘটনাস্থল থেকে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শিক্ষার্থীর বাবা তাদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করে। মামলার আলোকে ৮ সেপ্টম্বর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।


এই বিভাগের আরও খবর