শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে শিক্ষার্থীর মৃত্যু’র প্রতিবাদে মানববন্ধন

reporter / ৫৪৪ ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ ফরিদগঞ্জে সড়কে রক্তপাত বন্ধে গাড়ি চালকদের লাইসেন্স ও সকল যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করতে এবং সড়ক দূর্ঘটনায় আহত রোগীকে সরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলা বন্ধ করে জীবনের নিরাপত্তার দাবিতে মানবন্ধন ও মিছিল করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ৫ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের  ফকির বাজারে সড়কের পাশে সড়ক দূর্ঘটনা রোধে সড়ককে নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন এবং আলিগঞ্জ সরকারি হাসপাতালের কর্মকর্তাদের অবহেলায় মেধাবী ছাত্র ও সেচ্ছাসেবী মোঃ রাশেদুল আলমের নির্মম মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
মানববন্ধনে প্রেরনা সামাজিক সংঘ’র আহ্বায়ক  মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মহিউদ্দিন মাহমুদ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আরেফিন শুভ, যুবলীগ নেতা  হারিস আহমেদ, ইউপি সদস্য  আল আমিন সহ অন্যান্যরা।
এসময় মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমরান হোসেন, ছাত্রনেতা বাহাউদ্দিন আরমান, প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রবিন হাসান ফরহাদ, আনাস, তারেক, কাউসার, ইউসুফ, সাদ্দাম, রুবেল সহ অন্যান্যরা।
উল্লেখ্য চলতিমাসের (৬ সেপ্টেম্বর)  বুধবার প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য রাশেদুল আলম সাথে অপর তিন যাত্রী সহ সিএনজি যোগে হাজীগঞ্জ থেকে ফকির বাজার আসার সময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রায় পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় গুরুতর আহত হয় সিএনজিতে থাকা ৪ জন যাত্রী। আশংকাজনক অবস্থায় আহতদের আলিগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হয়। অভিভাবক ছাড়া চিকিৎসা করা যাবে না এমন অহেতুক কারন দেখিয়ে যথা সময়ে চিকিৎসা করেননি হাসপাতাল কতৃপক্ষ। কিছু সময়ের ব্যাবধানে হাসপাতালেই মৃত্যু হয় সেচ্ছাসেবী রাশেদুল আলমের। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন সিএনজিতে থাকা অপর তিন যাত্রী ।


এই বিভাগের আরও খবর