ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমান্বয়ক আলহাজ্ব এ হান্নানের নিজ অর্থে প্রতি বছরের মতো এবারো এই শীতে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার (০৪ জানুয়ারী) সন্ধায় ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আটপাড়া বেপারী বাড়িরতে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খশরু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন খলিফা, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক আবুল বাসার টিটু, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন মাজি, যুবদল নেতা সুজন, যুবদল নেতা ফয়েজ, যুবদল নেতা নান্নু, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী ত্বহা মিলন প্রমুখ।