শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প

reporter / ২৬৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ফরিদগঞ্জে বাংলাদেশ  আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়ে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবার আয়োজন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্লাহ তফাদার।
পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গরীব ও অসহায় প্রায় ৫’শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডা. হারুন অর রশিদ সাগর প্রায়ই গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্যে এ ধরনের মহৎ আয়োজন করেন এবং তিনি নিজে উপস্থিত থেকে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এবং পরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ডাঃ হারুনুর রশিদ সাগরের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করেন, চক্ষু ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ ফয়সাল ইসলাম, গাইনী ডাক্তার পাপিয়া শেলি, মেডিসিন ডাক্তার আব্দুর রৌফ রুবেয়েত, হৃদয় মজুমদার।
ফ্রি মেডিকেল ক্যাম্প তত্ত্বাবধানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির মিজি, তোফায়েল ইসলাম পাটওয়ারী, আ’লীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী, মোরশেদ আলম, সহিদুল ইসলাম পাটওয়ারী, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান বকাউল, উপজেলা যুবলীগের সদস্য মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উল্লাহ, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আসিফ, জেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সাইদ আদনান প্রমুখ।
এসময় ডা. হারুন অর রশিদ সাগর বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন। তিনি আরো অনেক বছর আমাদের মাঝে বেচেঁ থাকবেন এই দোয়া করি। আল্লাহ যেন নেত্রীকে সুস্থ্য রাখেন ও ভালো রাখেন।


এই বিভাগের আরও খবর