শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ২ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প

reporter / ২৬৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জের কালির বাজারে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে কালির বাজার জৈনপুরী হুজুরদের  দুই দিন ব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।
গত ৫ ও ৬ ফ্রেব্রুয়ারি (রবি ও সোমবার) বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত কালির বাজার ঈদগাহ ময়দানে জৈনপুরী হুজুরদের দুই দিন ব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল ময়দানে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানে’র সার্বিক পরিচালনায় এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফরহাদ হোসেন ও ডা. মো হায়াত মাহমুদের চিকিৎসা প্রধানের মাধ্যমে বিনামূল্যে মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা  প্রদান ও ওষুধ বিতরণ করেন এবং বিনামূল্যে মাহফিলে আগত মুসল্লিদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে সার্বিক  সহযোগিতা করেন চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সেচ্ছাসেবীরা।
সাংগঠনিক সূত্রে জানা যায়, দূর দূরান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের শীতের  অসুস্থতা লাগবে সংগঠটির পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়৷
ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে সেচ্ছাসেবী হিসেবে  উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য, মোঃ সানজিদ পাটোয়ারী, সদস্য মোঃ আবু ইউসুফ, মোঃ সাকিল হোসেন, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ মমিনুল ইসলাম ফয়সাল, মোঃ রাসেল আহমেদ, মোঃ ফারুক হোসেন পারভেজ, মোঃ বিপুল মৃধা সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর