শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

reporter / ৩৭১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

 

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইমরান হোসেন বেপারী(৩২) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক সাগর(১৭) নামে অপর এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা গেছে, নিহত ইমরান পূর্ব ধানুয়ার আবুল হোসেনের ছেলে এবং আহত সাগর একই গ্রামের ইকবাল পাটওয়ারীর ছেলে। তারা পূর্ব ধানুয়া থেকে ধানুয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটওয়ারী বাড়ির সামনে আসলে ইজি বাইককে সাইড দিতে গিয়ে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় ইমরানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দূর্ঘটনার বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর