শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে ৬ মাদক কারবারি আটক

reporter / ২৮৭ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩ সেপ্টেম্বর শনিবার রাতে ফরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ও তদন্ত ওসি প্রদীপ মন্ডলের সার্বিক সহযোগীতায় এস.আই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকার আহসান উল্যাহ মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে মো. ইউসুফ মিজির ছেলে মাদক ব্যবসায়ী মো. ফয়েজ উল্যাহ (৩৫)কে ও বালিথুবা সর্দার বাড়ির মো. লোকমান সর্দারের ছেলে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন প্রকাশ জলিল (৩০)কে এবং, একই বাড়ির আ. সাত্তার সর্দার ছেলে মাদক ব্যবসায়ী মো. তাজুল ইসলাম(৩০)কে ২’শ ৫০ গ্রাম গাঁজা আটক করা হয়।
একইদিন এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর এলাকায় অভিযান পরিচালনা করে চররামপুর পাটওয়ারী বাড়ীর মৃত চান মিয়া প্রঃ বাদশা পাটওয়ারী ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল পাটোয়ারী(২৮) কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করে।
একইদিন এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কাছিয়াড়া এলাকার ফরিদগঞ্জ পশ্চিম বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে সাফুয়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী মাদক ব্যবসায়ী মোসাঃ পারভীন বেগম প্রঃ শিল্পী বেগম(৪০)কে ও কাছিয়াড়া এলাকার নাছির পাটওয়ারী বাড়ির আলমগীর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুজন(২২)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক কেজি ২‘শ ৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর