শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

“ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’ এর নাম আংশিক পরিবর্তন হয়ে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ’ ঘোষণা

reporter / ২৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জ উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনকে সম্মিলিত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’ নামে সম্মিলিত সামাজিক সংগঠনের আত্মঃপ্রকাশ হয়। বিশেষ কারনে নামটিতে আংশিক পরিবর্তন হয়ে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ’ ঘোষণা করা হয়।
২৯ আগষ্ট (সোমবার) ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন’র আহ্বায়ক কমিটির প্রথম সভায় এসোসিয়েশনের উদ্যোক্তা খাদিজা তাসনীম পরিবর্তীত নাম ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ’ ঘোষণা করেন। গত ২৮ আগষ্ট চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর নিউজ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদপুর জেলায় সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে সংগঠন থাকায় এটি পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে খাদিজা তাসনীম বলেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে একটি সংগঠন রয়েছে এটি জানা ছিলো কিন্তু, জেলা এসোসিয়েশন যে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে শাখা করবে সেটি অজানা ছিলো যার ফলে এই নামে আমরা আত্মঃপ্রকাশ করি। যেহেতু গত ২৮ আগষ্ট সংবাদের মাধ্যমে চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন জেলার ৮টি উপজেলা শাখার নাম প্রকাশ করেছে সেহেতু আমরা সকলের মতামতের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর নাম আংশিক পরিবর্তন করে নিয়েছি। দ্বন্দ্ব বা শত্রুতা নয়, ঐক্যবদ্ধ হয়ে সামাজিক এবং মানবিক কাজ করাই আমাদের মূল লক্ষ। তাই এখন থেকে ‘ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ’ নামে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ এর আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শামীম হাসান, সদস্য সচিব নাজির হোসেন,সদস্য মহিউদ্দীন রিমন,তাহসিন মিলন,জাহিদুল ইসলাম রাসেল, ফজলে রাব্বি, ওসমান গনি রণি, ইকবাল গাজী,তৌহিদুর রহমান রণিসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর