শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জ থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার 

reporter / ২৫৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল  বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
 পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ চাঁদপুর ফরিদগঞ্জ থানা এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অতঃপর সাপ্তাহিক চৌকিদার প্যারেডে পরিদর্শন শেষে থানা এলাকার মাদক নির্মূল, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও অপরাধ দমন এবং সকল প্রকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগীতা করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বিফ্রিং প্রদান করেন পুলিশ সুপার।
এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর