ফরিদগঞ্জ প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং কিশোর গ্যাং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১৭ জানুয়ারি সকালে ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে থানা পুলিশের ৪ নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এস আই জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজিগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক জঙ্গীবাদ, জুয়া, চুরি ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পারবে না। এ সকল অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে পুলিশের সেবা জনগণের দোয়ারে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানা তদন্ত প্রদীপ মন্ডল, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসানাত নয়ন পাটওয়ারী, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফুুর রহমান, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোহন মোল্লা, শোল্লা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিউল আজম শুকু পাটোয়ারী, যুবলীগ নেতা প্রবাসী মোরশেদ আলম, দশম শ্রেনীর শিক্ষার্থী লিজা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী,ইউপি সদস্য সৈকত মোল্লা, এমরান হোসেন, মোঃ মহসিন প্রমুখ।