মোঃ আলমগীর হোসেনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হাইমচর প্রেসক্লাব।
২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল হোসেন, মুনছুর পাটওয়ারী, অর্থ সম্পাদক মোঃ মামুন মিজি, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম মিজি, সমাজ কল্যাণ সম্পাদক মোতাহার হোসেন স্বপন, ক্রীড়া সম্পাদক মোঃ কবির হোসেন, প্রেসক্লাব সদস্য মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী মোঃ আলমগীর হোসেন নাজমুল আলম পলাশ, মোশাররফ হোসেন নয়ন,
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ।